Summary Of Wheel Chair
জন্ম থেকে মৃত্যু– এই দীর্ঘ পথে চিকিৎসা আর সেবার নীরব সঙ্গী হয়ে থাকে হুইল চেয়ার। বার্ধক্য ও অসুস্থতায় তা শুধু চলার উপকরণ নয়, হয়ে ওঠে ভরসা ও মনোবলের প্রতীক।
এই কাব্যগ্রন্থে রোগী, রোগীর পরিবার ও ডাক্তারদের জীবনছোঁয়া মুহূর্তগুলি কবিতায় ধরা পড়েছে। প্রথম ও শেষ কবিতা লেখিকার মায়ের—স্মৃতি হয়ে থাকা তাঁর কবিতার খাতা আর একটি হুইল চেয়ার এই বইয়ের কেন্দ্রীয় অনুভব।
যদি এই কবিতাগুলি কোনও পাঠকের জীবনে সামান্য সাহস বা সান্ত্বনার স্পর্শ রেখে যায়, তবে এই “হুইল চেয়ার” তার অর্থ খুঁজে পায়।
কল্যাণী মজুমদার একজন গৃহবধূ ছিলেন। তিনি কাজের ফাঁকে নিজের মনে কবিতা লিখতেন। তাঁর কবিতার শ্রোতা ছিল তাঁর মেয়ে দেবশ্রী পাত্র।
দেবশ্রী পাত্র “জীবনের গল্প”, “অনেকের কথা”, “স্কুল অফিস আর বাড়ি” এবং “প্রগতির পথে” গল্পের বইগুলোর মধ্যে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এবারের কবিতার বই হুইল চেয়ারে তিনি পেশেন্ট এবং পেশেন্ট পার্টির বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.