Summary Of Tintin : Nil Kamal
দুঃসাহসী টিনটিন আর তার কথা-বলিয়ে কুকুর কুট্টুসের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী ‘নীলকমল’। আরও বড় কথা, এ-কাহিনী শুরুই হচ্ছে ভারত থেকে। হ্যাঁ, সেবার সত্যি-সত্যি ভারতে এসেছিল টিনটিন আর কুট্টুস। মহারাজা গাইপাদামার অতিথি হয়ে। আর এখান থেকেই টিনটিনের এই নতুন অভিযানের সূচনা। আন্তর্জাতিক মাদক-পাচারকারীদের এক কুখ্যাত চাঁইকে ধরার দুরন্ত অভিযান। বিদেশে এক আফিমের ডেরায় একটা ট্রান্সমিটার রেখেছিল এই মাদকপাচারকারীরা। এর সাহায্যেই তারা যোগাযোগ রাখত সমুদ্রবক্ষে নিজেদের জাহাজের সঙ্গে। সমুদ্রে কোন পথে যেতে হবে, কোন বন্দর এড়িয়ে যেতে হবে, কোথায় নামাতে হবে মাদক, কোন বন্দর থেকে ফের মাদক তুলতে হবে— এইসব খবর গুপ্ত বেতারে চালাচালি হত। শত্রুদের উপর প্রয়োগ করা হত ভয়ঙ্কর উন্মাদক এক বিষের আরক।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.