Summary Of Sei Muhurte Nira
Bestselling Bengali book Sei Muhurte Nira is written by popular Bengali author Sunil Gangopadhyay. The book Sei Muhurte Nira is a hardcover book and is published by Ananda Publishers.
পৃথিবীর যাবতীয় কবিতার আদিতম প্রেরণা নারী। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় সেই নারীর নাম নীরা। জানতে ইচ্ছে করে, বনলতা সেন কিংবা অরুণিমা সান্যালের মতো নীরাও কি স্মৃতিমেদুর কোনও কাল্পনিক নাম? নাকি নীরা একটু অন্যরকমের, রক্তমাংসের এক জীবন্ত প্রতিমা?
সুনীল গঙ্গোপাধ্যায়কে বহুবার বহুভাবে এ-নিয়ে প্রশ্ন করা হয়েছে। যে-উত্তর দিয়েছেন, তাতে রহস্য বেড়েছে মাত্র। প্রশ্নটাকেই সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এ-প্রশ্নের জবাব দেব না।’’ নীরাকে কেন্দ্র করে নানা বয়সে নানা সময়ে নানা মুহূর্তে যে-সমস্ত কবিতা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা হিসেবেও সেগুলি অসাধারণ। পৃথিবীর আর কোনও কবি একটিমাত্র নাম ব্যবহার করে এত সার্থক কবিতা লিখেছেন বলে জানা যায় না।
Browse and Read other popular book Hatath Nirar Janya by at Spectrashop
To know more updates on books around the world click on www.spectralhues.com



Reviews
There are no reviews yet.