Summary Of Sediner Saptarohi
একজন- দু-জন নন, এক্কেবারে সাত-সাত জন রাজনৈতিক মহা ব্যক্তিত্বকে নিয়ে কলম চালিয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।
জ্যোতি বসু ॥ সিদ্ধার্থ শঙ্কর রায় ॥ বরকত গনি খান চৌধুরী ॥ অনিল বিশ্বাস ॥ প্রিয়রঞ্জন দাশমুন্সি ॥ সুভাষ চক্রবর্তী ॥ সুব্রত মুখোপাধ্যায় ॥ এবং সইফুদ্দিন চৌধুরী ॥
এককালে সুমন নিজের পেশায় যে-ব্যাপক প্রভাবশালী ছিলেন তা যাঁরা তেমনটা খেয়াল করে দেখেননি, তাঁরা এই বইটি পড়লে একজন সাংবাদিক হিসাবে তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ-সহ লেখনী শক্তির স্বতন্ত্র ঘরানাটিকে প্রত্যক্ষ করে সুমন চট্টোপাধ্যায়কে অনায়াসে বুঝতে পারবেন।
এতে এত ভেতরের খবর, যাঁদের কাছে এই স্তরের রাজনীতিকদের অন্দরমহলে যাবার প্রবেশপত্র নেই, তাঁরা কিছুতেই জানতে পারবেন না। সুমন পারতেন।
বহু অজানা ও চমকপ্রদ ঘটনার কথা পুরোনো রোজনামচা থেকে তুলে ধরে তার নিরপেক্ষ মূল্যায়ণ করে তিনি বাংলার মানুষকে সমৃদ্ধ করতে চেয়েছেন। যাঁরা রাজনৈতিক ইতিহাস নিয়ে কৌতূহলী তাঁরা এ-বইটি পড়লে বঙ্গীয় রাজনীতির গত চল্লিশ- পঞ্চাশ বছরের চলন ও চরিত্র সম্পর্কে একটি সম্যক ধারণা অর্জন করবেন ।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.