Summary Of Raktachamundar Mandir (রক্তচামুণ্ডার মন্দির, মনীষ মুখোপাধ্যায়) By Manish Mukhopadhyay
“জানি না এই বইয়ের ভূমিকা কীভাবে লিখব, কী বা লিখব? এই দুটি উপন্যাসিকায় যে চরিত্ররা আছে তারা সকলেরই চেনা। প্রকাশকের আবদারেই শারদীয় অরণ্যমনের লিখেছিলাম “”রক্তচামুণ্ডা”” উপন্যাসিকাটি। লেখাটি অনেকের ভালোবাসা পেয়েছে। প্রকাশকই চেয়েছিল চেনা চরিত্রেরা ভিন্ন নামে যেন আসে। সেই উপন্যাসিকাটির সঙ্গে এই বইতে জায়গা পেয়েছে নতুন আরও একটি উপন্যাসিকা। যেটির নাম “”রাক্ষসী তন্ত্র””। নামটি অদ্ভুত হলেও বহু প্রাচীন একটি তন্ত্রের ধারা এটি। নাম শুনে মনে হতে পারে রাক্ষস-খোক্কস এবং তাদের নিয়ে তন্ত্রের অভিচার ক্রিয়ার ওপরেই এটি লেখা। সেটা ভেবে থাকলে বড় ভুল ভাবা হবে।
এই বইতে চামুণ্ডার পৌরাণিক গাঁথা থেকে শুরু করে বৌদ্ধদের চর্চিকা দেবীর সঙ্গে তাঁর রূপের সাজুয্য সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তবে স্বীকার করতে বাধা নেই স্থান, কাল, ইত্যাদি যা লিখিত হয়েছে সবই কাল্পনিক।এই বছরটায় কিছুই লিখতে পারব না ভেবেছিলাম। জীবনের ওপর দিয়ে বেশ ঝড়ঝাপটা গেছে। প্রকাশক তথা বন্ধু চিরঞ্জীৎ দাসের আবদার ফেরাতে পারিনি।ভালো খারাপের বিচার পাঠক পাঠিকাদের হাতে রইল। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।”
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.