Summary Of Rabindranath O Dolitsomaj
রবীন্দ্রনাথ নিজেই বলেছেন: আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন’। এটা কবির আপ্তবাক্য নয়। এটা তাঁর জীবন-অভিজ্ঞতারই মরমী প্রকাশ। রবীন্দ্রনাথ ছিলেন বর্ণাশ্রম-নিয়ন্ত্রিত সমাজের অভিশাপ পীরালি ব্রাহ্মণ’। এবং সেকারণে এক-ঘরে। সারা জীবন তাঁকে এই ধর্মভিত্তিক জাতিগত অস্পৃশ্যতার খেসারত দিতে হয়েছে। অন্য গোত্রের সঙ্গে তাঁদের পরিবারের বৈবাহিক সম্বন্ধ হতো না। ছিলো না সামাজিক সম্পর্কও। সমাজের নিম্নবর্গের মানুষের সঙ্গে তাই আজীবন ছিলো তাঁর সখ্যতা। রথের রশি’ তিনি টানিয়েছেন নিম্নবর্গের অচ্ছুত মানুষদের দিয়ে। কিন্তু সংস্কারের কারণেই পুরীর মন্দিরে তাঁকে ঢুকতে দেয়া হয়নি। অঢেল বিত্ত-বেসাত থাকা সত্ত্বেও এবং নোবেল পুরস্কার পাওয়ার পরেও তাঁকে সামাজিক ও মানসিকভাবে চাপে থাকতে হয়েছে। তাঁর রচনায় তাই জাতপাত, বর্ণাশ্রম এবং জাতিগত-দ্বেষণার কথা বারে বারে এসেছে। ব্যক্তিজীবনে তিনি সরাসরি যুদ্ধ করেছেন অস্পৃশ্যতার বিরুদ্ধে। নমঃশূদ্রদের সম্মেলনে যোগ দিয়েছেন তিনি অসুস্থ শরীরে। নিম্নবর্গের মানুষের কল্যাণে বাস্তবায়নে সচেষ্ট থেকেছেন বিভিন্ন প্রকল্প নিয়ে। রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনের কাজকর্মে ও সাহিত্যে বিম্বিত এই সব বিষয় বিশ্লেষিত হয়েছে এ গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে। রবীন্দ্রনাথের অন্ত্যজ, ব্রাত্য মানুষেরাই একালের দলিত মানুষের পূর্বসূরি। দলিত-সাহিত্যের প্রেক্ষিতেই তাঁর সাহিত্যে সন্ধান করা হয়েছে একালের দলিতসমাজকে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.