Summary Of Purono Chithir Jhapi
শঙ্খ ঘোষ প্রথাগত কোনো আত্মকথা লেখেন নি, তাঁর স্মৃতির টুকরো ভেসে আছে নানা বইয়ে। এখন সব অলীক’ থেকে নিরহং শিল্পী’ — এমনই নানা বইয়ে ছড়িয়ে থাকা প্রবন্ধগুলিতে খুঁজে পেয়েছি স্মৃতির সেই অবিরল যাওয়া-আসা। পুরোনো চিঠির ঝাঁপি বইটি তার সঙ্গে স্বরে আলাদা, কিন্তু মূলসুরে নয়। এই বই শঙ্খ ঘোষের কাছে নানা সময়ে আসা চিঠির এক সংকলন। কবি সেই চিঠিগুলিকে সাজিয়েছেন যাঁর থেকে চিঠি পেয়েছেন তাঁকে কেন্দ্র করে, এক একটি প্রবন্ধে নানা সময়ে আসা চিঠিগুলিকে সাজিয়েছেন নানা ভাবে। কখনো সময়ক্রম অনুসারে, প্রাপ্তির তারিখ হিসেবে। আবার কখনো তা বিপরীত ক্রমানুসারে। চিঠিগুলির সঙ্গে কোনো টীকা দেন নি তিনি, প্রতিটি লেখার শুরু থেকে শেষ অবধি একটির পর আরেকটি চিঠি দিয়ে বুনে দিয়েছেন একটি লেখার মধ্যে। মাঝে সেই চিঠির সম্পর্কে, চিঠি প্রেরকের সম্পর্কে লিখেছেন কিছু কথা, আর লেখাগুলি তাই বিনা টীকাতেই হয়ে উঠেছে প্রাসঙ্গিক।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.