SpectraShop! Your Gateway to a World of Books and Knowledge

Pret Puran 3 (প্রেত পুরাণ ৩) by Debashish Goswami

Author: Debashish Goswami

Language: Bengali

Publisher: Ebarat Prakashani

Year of Publication: 2026

Binding Type: PAPERBACK

Number of Pages: 200

MRP: 300 INR

Your Price: ₹270.00

- +

Pret Puran 3 (প্রেত পুরাণ ৩) by Debashish Goswami

SKU 9788199534001 Categories , , Tag Brand:

Summary Of Pret Puran 3

পিশাচ- একটি বিশেষ্য পদ। যার আভিধানিক অর্থ হলো- ১ মাংসাশী প্রেতযোনি বা ভূতবিশেষ। ২ নীচ, নিষ্ঠুর বা লোভী মানুষ (নরপিশাচ, অর্থপিশাচ)। তবে আমরা এই সংকলনে জোর দিয়েছি প্রথম ধরনের পিশাচের ওপর। পিশাচ মানেই যে মাংসাশী ভূত নয়, তা স্পষ্ট হয় আভিধানিক অর্থটি পড়ে। পিশাচরাও মাংসাশী, তবে সমস্ত মাসংভুক ভূত-প্রেত মানেই কিন্তু পিশাচ নয়।
আগের দুটো প্রেতপুরাণ সংকলনের প্রথমটির বিষয় ছিল মিশ্র। মানে তাতে সব ধরনের ভূতের গল্প ছিল। তাই পরেরটায়, অর্থাৎ প্রেতপুরাণ দ্বিতীয় খণ্ড করার সময় চিন্তা করলাম যে, বিশেষ একটি ভূত বা ভৌতিক ঘরানাকে বেছে নেওয়া যাক। সেই মতোই তৈরি হয়েছিল গ্রামবাংলার ভূত নিয়ে সংকলন।
এবারও সেই একই ধারা বজায় রেখে বেছে নিয়েছি পিশাচকে। সেই পিশাচ, যার আভিধানিক অর্থ এই লেখার প্রারম্ভিক পঙ্ক্তিতে রয়েছে। এবার লেখকের কল্পনায় পিশাচের রূপভেদ ঘটেই থাকে। তবু চেষ্টা করেছি পৈশাচিক গল্পগুলোকেই প্রাধান্য দিতে।
পৃথিবীর বিভিন্ন দেশেই মাংসাশী প্রেতযোনির বহুল গল্প, উপন্যাস, উপকথা, লোককথা ইত্যাদি রয়েছে। তবে আমাদের দরকার ছিল দেশীয় পিশাচের। সেই মতো আমাদের অনুরোধক্রমে লেখকরা লিখেছেন দেশি পিশাচের গল্প।
এত দূর পর্যন্ত যদি পড়েই থাকেন, তবে আর একটু কষ্ট করে অবশিষ্ট পঙ্ক্তিগুলো পড়ে নিন।
একটি ভৌতিক সংকলন ইদানীংকালে পাঠক-মনে আর তেমন আলোড়ন সৃষ্টি করে না। তার কারণ, বৈশ্বিক অতিমারির বছর দুটোয় মাত্রাতিরিক্ত ভৌতিক সংকলনের বাজারজাতকরণ। যেগুলোর মধ্যে আজ আর ৫%-এরও পুনর্মুদ্রণ হয় না। তাই সবিনয় অনুরোধ করা ছাড়া আর কীই বা করতে পারি সম্পাদক এবং প্রকাশক হিসেবে!
আসুন, হাতে নিয়ে উলটে পালটে দেখুন বইটা। তার পর পছন্দ হলে কিনবেন, নইলে নয়। কিন্তু শুধুমাত্র আরও একটি ভৌতিক গল্পের সংকলন বলেই ‘প্রেতপুরাণ ৩’ বইটিকে বাতিলের খাতায় ফেলে দেবেন না দয়া করে। আসন্ন বইমেলা খুব আনন্দে কাটুক সবার। চুটিয়ে বই দেখে বেড়ান। পছন্দ মতো বই ঝোলায় পুরে ফেরার গাড়িতে চড়ে বসুন। পাঠ সতত সুখের হোক।

Browse and Read other popular books at Spectrashop

To know more updates on books around the world click www.spectralhues.com

Weight0.5 kg
Dimensions8 × 1 × 10 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pret Puran 3 (প্রেত পুরাণ ৩) by Debashish Goswami”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Welcome to
Spectra Shop Family

Looking for a Specific Book?

Can’t find what you’re looking for? Just tell us the title or author, and we’ll do our best to find it for you!

📖

Spectra Shop

Opening your book world…

✨ App installed! Check your home screen.