Summary Of Premer Kabita
কবিতার সঙ্গে মুহম্মদ মতিউল্লাহ্-র বসবাস দীর্ঘদিনের। যদিও উল্লেখযোগ্য সংখ্যাধিক্যে তিনি লেখেননি। তাঁর প্রথম দিকের বইগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রকাশিত বই থেকে সামান্য এই নির্বাচন নিয়ে প্রেমের কবিতা। বস্তুত মতিউল্লাহ্-র কাছে কবিতার সব উচ্চারণই প্রেমের উচ্চারণ। প্রেমের কবিতায় অবশ্য মতি কখনো রক্তমাংসের প্রবল প্রণয় তুলে ধরতে চাননি। এক নিবিষ্ট শান্তি-স্তব্ধতার ভেতর প্রেমের শ্বেতশুভ্রতাকেই খুঁজতে চেয়েছেন। নদী-নারী নক্ষত্র প্রবহমান সময়ের মধ্যে প্রেমের এক বিষাদমধুরিমা কখনো যে তাঁকে ছুঁয়ে গেছে সেই আবিষ্টতার স্বগত উচ্চারণ এইসব কবিতা। আমাদের নব্বইয়ের কবিদের প্রেমের কবিতা সংকলন প্রকাশপ্রকল্পনার সগৌরব প্রয়াস এই বই।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.