Summary Of Pather Panchali
পথের পাঁচালী : সাহিত্যে। চলচ্চিত্রে’- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়ের হাত ধরে আন্তর্জাতিক হয়ে ওঠার ইতিহাস নিয়ে এই বই। সেই সঙ্গে অপু, দুর্গা, কাজল’সহ অন্য কলাকুশলীদের সন্ধান মিলবে এক নতুন দৃষ্টিতে।
রয়েছে ট্রেন-দৃশ্য থেকে কাজল সন্ধান- এমনই নানা বিতর্কের যুক্তিনিষ্ঠ সমাধান। সংযোজিত হয়েছে একগুচ্ছ সরকারি দলিল, চিঠি, অলঙ্করণ, জীবনী মুহূর্ত। পাঠ্যের স্বাদ মেটাতে হাজির অপু ত্রয়ী’র সঙ্গে যুক্ত ২৭৫টি সাদাকালো ও ৫৫টি রঙিন দেখা-অদেখা ছবির সম্ভার।
এককথায়, এটি ‘পথের পাঁচালীর টাইম ক্যাপসুল’। নানা প্রাথমিক সূত্র, দুর্লভ সাক্ষাৎকার, পত্র- পত্রিকা, দেশ-বিদেশের আর্কাইভ থেকে সমকাল ও উত্তরকালের উপাদান বিধৃত ইতিহাসকে ছুঁতে পারা।
বিশেষ প্রাপ্তি হিসাবে থাকছে ‘একশত সন্দেশ’এর ভাণ্ডার এবং প্রথম ‘অপু’ সুবীর বন্দোপাধ্যায়ের স্বকণ্ঠে গাওয়া গান শোনার বিরলতম অভিজ্ঞতা।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/


Reviews
There are no reviews yet.