Summary Of Parichay: Tarko-Bitorker Itibritta
প্রমথ চৌধুরীর ‘বস্তুতন্ত্রতা বস্তু কি’ প্রবন্ধের উদ্ধৃতাংশ—
“”শ্রীযুক্ত রাধাকমল মুখোপাধ্যায় রবীন্দ্রবাবুর ‘বাস্তব’ নামক প্রবন্ধের প্রতিবাদে একটি প্রবন্ধ লিখেছেন। তর্কই হচ্ছে আলোচনার প্রাণ। অপর সকল বিষয়ের ন্যায় সাহিত্য সমন্ধেও কোনো মীমাংসায় উপস্থিত হতে হলে বাদী-প্রতিবাদী উভয় পক্ষেরই উক্তি শোনাটা দরকার।””
পরিচয় পত্রিকার বিশেষত্ব হল গ্রন্থ-পরিচয় এবং বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক। সব মিলিয়ে শিল্প সংস্কৃতি সাহিত্য রাজনীতি সমস্ত বিষয়ে পরিচয় পত্রিকা যে ইতিহাস ধারণ করে আছে— তার এক আভাস এই গ্রন্থে লিপিবদ্ধ আছে, সমস্ত বিতর্কেরই কেন্দ্রীয় বিষয় গুলিকে আবর্তন করে এই বিশ্লেষণ— সমগ্র বিতর্কের অংশ বিশেষ তুলে আনা হয়েছে।
‘পরিচয়’ পত্রিকা বিরানব্বই বছর পূর্ণ করে তিরানব্বই বছরে পা রেখেছে। গত নয় দশকে এই সাময়িক পত্রিকাটি বাংলা ও বাঙালির সাহিত্য-শিল্প-সংস্কৃতি-রাজনীতির এক ধারাবাহিক ইতিহাসের সাক্ষী। বিতর্ক যেমন নান্দনিক, তেমনই সাহিত্যিক এবং রাজনৈতিক। গত নয় দশকের সেসব বিতর্কের ইতিহাস এই গ্রন্থ। এ যেমন বিতর্কের ইতিবৃত্ত তেমনই এই বই ‘পরিচয়’ পত্রিকারও একধরনের ইতিহাসও বটে। বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এমন দীর্ঘজীবী পত্রিকা শুধু অনন্য নয়, ঐতিহাসিকও।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.