Summary Of Padmanadir Majhi Parimiti O Soushamya
পদ্মানদীর মাঝি : পরিমিতি ও সৌষম্য মানিক বন্দোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসের বছ বর্ণিত আলোকদর্পণ। একজন লেখক যে কী নিপুণভাবে একটি অঞ্চলের নদী ও তদ্পার্শবর্ত্তী অঞ্চলের জীবন-আলেখ্য রচনা করতে পারেন তার নানাকৌণিক বিবরণ গ্রন্থমধ্যে বিশ্লেষিত হয়েছে। পুনরপি একজন লেখককে সমগ্র বিচার করতে গিয়ে ভার সমকালীন ঔপন্যাসিকবর্গের তুলনামুলকতায় স্থাপন প্রয়োজন, একারণে সমকালীন উপন্যাসিকদের মধ্যে মানিক বন্দোপাধ্যায়ের তুলনা করা হয়েছে ও উপন্যাসের শ্রেণীচরিত্র দেখাতে গিয়ে রোমান্টিকতা ও আঞ্চলিকতার প্রশ্ন যেমন এসেছে, তেমনি পদ্মানদীর মাঝি উপন্যাসে চিত্রিত জনজীবনের প্রসঙ্গও উপস্থাপিত হয়েছে । অপিচ, পদ্মার ভূমিকা এবং নিয়তির অনিবর্ধতা আল্যানের কেন্দ্রবিন্দু একথা স্পষ্টরেখায় চিত্রিত। পদ্মা-গল্লা-তিতাসের প্রাসঙ্গিকতায় সমালোচা উপন্যাস সমাপ্ত হয়নি, বিশ্বসাহিত্যের দরবারে ‘পদ্মানদীর মাঝি’র উৎকর্ষ ও আলোচনার অনাতম বিষয়। এভাবেই মানিক-উপন্যাসের বৈশিষ্ট্য ও শিল্পরূপ প্রতিটি অনুপুঙ্খে বিশিষ্ট। গ্রন্থটির এটি পঞ্চম সংস্করণ। এখানে সংস্কারের প্রকৃত অর্থ অনুক্ষণ মনযোগী পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.