Summary Of Oitijhya Adhunikata O Rabindranath
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার অসাধারণত্ব নিয়ে বিস্ময়ের কোনও শেষ নেই আজও। আবহমান কালের ঐতিহ্যের ভেতর রবীন্দ্রনাথকে নতুন করে খুঁজেছেন লোকসংস্কৃতির বিশিষ্ট গবেষক ড. সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাঁর ‘ঐতিহ্য আধুনিকতা ও রবীন্দ্রনাথ’ গ্রন্থে। মৌখিক বা লৌকিক ধারা ও শাস্ত্রীয় বা লিখিত ধারা—ঐতিহ্যের দু’টি ধারাকেই একই সূত্রে গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ এবং পরস্পরের প্রতি হয়ে উঠেছিলেন শ্রদ্ধাশীল। এই গ্রন্থে সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, রবীন্দ্রনাথের সাহিত্যে অধিকাংশ ক্ষেত্রেই মৌখিক ঐতিহ্য ও শাস্ত্রীয় লিখিত ঐতিহ্যের আত্মীকরণ ঘটেছে। এই আত্মীকরণকে আধুনিকতার স্পর্শে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন বিশ্বকবি। ‘ঐতিহ্য আধুনিকতা ও রবীন্দ্রনাথ’ গ্রন্থে উদ্ভাসিত হয়েছে ঐতিহ্যানুসারী-আধুনিক চিন্তার অধিকারী এক অন্য রবীন্দ্রনাথ।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.