Summary Of Mone Achhe Mone Thakbe
এই বইয়ের বেশির ভাগ কবিতা আঠারো থেকে বাইশ বছর বয়েসের মধ্যে লেখা। নব্বইয়ের দশকে কবিতা পড়া ও লেখার একটা চল ছিল- অনেক কবিতা সেই সময়ের। তাই কবিতায় সেই সময়ের কবিদের প্রভাব থাকা অস্বাভাবিক নয়। প্রেমের কবিতা সংখ্যায় বেশী আর সেগুলো বিভিন্ন আঙ্গিকে ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখা, কোথাও সহজ সরল প্রেম কোথাও স্বপ্ন কোথাও শরীর- আবার সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কোথাও। এছাড়াও অনেক কবিতাতে বয়েসের হতাশা, স্মৃতিমেদুর বিকেল ও একলা পথ চলার কষ্টের কথা ফুটে ওঠে। পথ চলার সাথে দৃশ্য বদল, আর সেই বদলের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া- এই নিয়ে যে জীবন চলেছে, এই বইয়ের কবিতাগুলো তারই দলিল মাত্র।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.