Summary Of Mocha Ki Jai Whitewashe?
সুবোধ সরকার যে কবিতা লিখে এলেন গত পঞ্চাশ বছর ধরে তা বিশেষজ্ঞদের মতে যতই ‘প্রতি-কবিতা’ হোক, সন্ধ্যা নামার আগে তাকে কবিতাই বলতে হবে। যে ইতিহাস মুছে চলেছে ক্ষমতা, তা কি হোয়াইটওয়াশ করলেই মুছে যাবে? জেনোসাইডের ভূমির ওপর গোলাপ লাগালেই কি মা তাঁর নিহত ছেলেকে ভুলে যেতে পারেন? একমাত্র কবিতাই পারে সভ্যতার শেষ সূর্যাস্ত পর্যন্ত প্রশ্ন করে যেতে। এই বইতেই রয়েছে অবচেতনের কবিতা। সুবোধ সরকারের কবিতা মানে সাম্প্রতিক অগ্নিকুণ্ড, আবার সুবোধ সরকারের কবিতা মানে ভলক্যানোর স্তব্ধতা। দিন প্রতিদিন থেকে উঠে আসা আগুন কখনও কখনও লেলিহান হয়ে ওঠে অবচেতনের ঝড়ে ও মর্মরে। এই নতুন লেখা কবিতা গ্রন্থে কবি খুঁজে চলেছেন হোয়াইটওয়াশের নীচে চাপা পড়া মানুষের চোখের জল । কেননা চোখের জলেই লেখা থাকে দুঃখের খাজুরাহ আর সৌন্দর্যের শ্রাবস্তী।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.