Summary Of Last Bencher Paanchjon
বন্দিপুরের ব্রজমোহন হাই স্কুলের পাঁচ দস্যি ছেলে টিন্টু, ছোটন, দিগু, পপিন আর ভুচান। ক্লাসের লাস্ট বেঞ্চটাই তাদের স্থায়ী ঠিকানা। স্কুলের ভালো ছেলেরা তাদের শুধু এড়িয়েই চলে না, সমীহও করে। লাস্ট বেঞ্চের এই পাঁচজন দুঃসাহসী ছেলের দারুণ চিত্তাকর্ষক তিনটি উপন্যাস নিয়েই এই গ্রন্থ। নির্ভার ও সরস ভাষার কাহিনিগুলিতে ভূত, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, মিলেমিশে তৈরি করেছে এমনই এক রহস্যময় জগত, যে জগতে একবার ঢুকে পড়লে পাঠকের গল্প শেষ না করে উঠে পড়বার জো-টি নেই। পূজাবার্ষিকীর পাতায় প্রকাশমাত্রই উপন্যাসগুলি পাঠকমহলে তুমুল জনপ্রিয় হয়েছিল। গ্রন্থ হিসেবেও এ লেখাগুলি পাঠকের হাতে হাতে ঘুরবে সন্দেহ নেই।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.