Summary Of Kishor Golpo Somogro-2
আমার কুড়িটি গল্প নিয়ে ‘কিশোর গল্প সমগ্র ১’ প্রকাশিত হয়েছিল গত বইমেলায়। তার পরেও তো আছে আরও বহু গল্প যেগুলি গ্রন্থিত হওয়ার অপেক্ষায়। নৈরঋত প্রকাশনের তাগিদে আরও কুড়িটি গল্প নিয়ে বেরোল ‘কিশোর গল্প সমগ্র ২’। বড়োদের লেখার পাশাপাশি ছোটোদের জন্যও লেখককে কলম ধরতে হয় প্রতিনিয়ত, কারণ ছোটোরাই গল্পের বইয়ের প্রকৃত পাঠক। ছোটোদের গল্প লিখতে গিয়ে মনে পড়ে আমার ছোটোবেলার কথা। কখন একটি গল্পের বই হাতে পাব, তার মধ্যে নিবিষ্ট হব স্কুলের লেখাপড়ার একটু অবসর পেলে সেই অপেক্ষাই ছিল মধুর। এখনকার ছোটোরা অবশ্য আমাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে, অনেক বুদ্ধি ধরে, তাদের হাতে বই তুলে দিয়ে তাদের ছোটোবেলাটা আরও একটু বর্ণময় করে তোলাই তো লেখকদের আনন্দ। কমপিউটারের পাতা খুলে দেখি দুটি খণ্ডের পরেও রয়ে গেল আরও অনেক গল্প।’ ভবিষ্যতে বেরোতে পারে পরের খণ্ডটিও।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.