Summary Of Keu Dekheni Tar Rajmukut
কবির কোনো প্রভু নেই। কবিতার উৎস হলো স্বাধীনতা। তাঁর কবিতা উচ্চারণের পেছনে নেই কোনো গোপন পরাধীনতার শেকল। পৃথিবী দুইভাগে বিভক্ত। কবিতার পৃথিবী, অ-কবিতার পৃথিবী। কবিতার পৃথিবী অন্তর্গত, প্রাণময়, উৎসনির্ভর। অ-কবিতার পৃথিবী বহির্মুখী, মৃত্যুময়, বস্তুনির্ভর। প্রথমটি সত্য। দ্বিতীয়টি মিথ্যা। দ্বিতীয়টির জন্ম হয় প্রথমটির থেকে। এ’দুটির টানাপোড়েনে একজন মানুষের জীবন চলতে থাকে। কিন্তু মানুষের পৃথিবী মূলত অ-কবিতার পৃথিবী। দুর্বার হাতছানি সত্ত্বেও সে কখনো আর কবিতার পৃথিবীতে ফিরতে পারে না। এই কবি অনেকদিন লেখেননি। অনেকদিন পর তিনি যখন আবার লিখতে শুরু করলেন, দেখা গেল তিনি কবিতাই লিখেছেন। ফিরে গেছেন কবিতার পৃথিবীতে।.–কবি নান্নু মাহবুব
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.