Summary Of Kashmir O Tibbet Bhraman
১৯২২ সালে প্রায় শতাধিক দিনের কাশ্মীর ও তিব্বত ভ্রমণ শেষে বেলুড় মঠে ফিরে আসেন স্বামী অভেদানন্দ। এই ভ্রমণকালে রোজনামচা লিখে রাখতেন ভ্রমণসঙ্গী ব্রহ্মচারী ভৈরবচৈতন্য। সেই রোজনামচাই পরবর্তীতে পরিবর্ধন সংশোধন করে ‘কাশ্মীর ও তিব্বত ভ্রমণ’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
স্বামী অভেদানন্দর এই গ্রন্থটি গুধুমাত্র ভ্রমণ কাহিনী হিসেবে বিবেচিত করা যথার্থ হবে না। এই গ্রন্থটি নানা ঐতিহাসিক উপাদানে পূর্ণ। পারিপার্শ্বিক তথ্যেরও বিশেষ উল্লেখ রয়েছে। চীন, জাপান, কোরিয়ায় বৌদ্ধধর্মের প্রচার, তীব্বতী-লামাদের আচার ব্যবহার, চিকিৎসা, অন্তেষ্টিক্রিয়া, খেলাধূলা প্রভৃতির বিস্তৃত বিবরণ বইটিকে সমৃদ্ধ করেছে।
এই সময়ের ভ্রমণ-পিপাসু পাঠকদের কাছে গ্রন্থটি বিশেষ সমাদরনীয় হয়ে উঠবে আশা করি।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.