SpectraShop! Your Gateway to a World of Books and Knowledge

Kaji Nazrul-er ‘Langal’: Pratilipi Sanskaran (কাজী নজরুলের ‘লাঙল’) by Dr. Mainul Hassan

Author: Dr. Mainul Hassan

Language: Bengali

Publisher: Sutradhar

Year of Publication: 2026

Binding Type: HARD COVER

MRP: 1500 INR

Your Price: ₹1,350.00

- +

Kaji Nazrul-er ‘Langal’: Pratilipi Sanskaran (কাজী নজরুলের ‘লাঙল’) by Dr. Mainul Hassan

Summary Of Kaji Nazrul-er ‘Langal’: Pratilipi Sanskaran (কাজী নজরুলের ‘লাঙল’) by Dr. Mainul Hassan

সাংবাদিকতা বা সংবাদপত্র পরিচালনা কোনও বিষয়েই কাজী নজরুলের পূর্বপাঠ ছিল না। কিন্তু পল্টন থেকে বাংলা সাহিত্যে যেমন উল্কার মতন নিজের আগমন ঘটালেন তেমনই সংবাদপত্রও পরিচালনা করতে লাগলেন। ‘নবযুগ’ বন্ধ হয়ে যাওয়ার পর শুরু করলেন ‘লাঙল’ পরিচালনা। তখন জাতীয় জীবনও এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পত্রিকায় সম্পাদকীয় লিখে, প্রবন্ধ লিখে তিনি জাতীয় আন্দোলনে ইতিবাচক উন্মাদনা সৃষ্টি করেছেন। যখন ‘লাঙল’ প্রকাশিত হয় তখন কাজী নজরুল কিছুটা রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের সদস্য হয়েছেন। পরবর্তীকালে যাঁরা কমিউনিস্ট পার্টির নেতা হবেন মুজফফফ্ফর আহমদ, কুতুবউদ্দিন আহমদ, আব্দুল হালিম-এর সঙ্গে সখ্য বাড়িয়েছেন। স্বরাজ পার্টির নেতা হেমন্ত সরকার তাঁর অত্যন্ত শুভানুধ্যায়ী। ‘লাঙল’ নাম থেকেই অনুমিত যে কৃষক, শ্রমিকের কথা বলা হবে। মৎস্যজীবীদের কথা বলা হয়েছে। লাঙল-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা বিশেষ ‘সুভাষ সংখ্যা’। চিত্তরঞ্জন দাশ, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুদের সঙ্গে কাজী নজরুলের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মাত্র ১৫টি সংখ্যা প্রকাশিত হয়েছিল লাঙল-এর। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই তা একটি প্রকৃত সংবাদপত্রের আকার নেয়। বিখ্যাত মনীষীদের জীবনী, বিখ্যাত পুস্তকের ধারাবাহিক প্রকাশ হয় লাঙল-এর পাতায়। প্রকাশের পর্বেই জনমানসে বিশেষ করে তরুণদের মধ্যে সাড়া পড়ে যায়। রবীন্দ্রনাথ আশীর্বাদবাণী পাঠান। কলকাতায় পত্রিকা অফিসের দরজায় একটি আস্ত লাঙল ঝুলিয়ে দেওয়া হয়। সেই লাঙল-এর শতবর্ষে সব সংখ্যার প্রতিলিপি-সংস্করণ আমাদের বাংলায় প্রথম সবার জন্য প্রকাশিত হল।

Browse and Read other popular books at Spectrashop

To know more updates on books around the world click www.spectralhues.com

Weight0.5 kg
Dimensions8 × 1 × 10 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kaji Nazrul-er ‘Langal’: Pratilipi Sanskaran (কাজী নজরুলের ‘লাঙল’) by Dr. Mainul Hassan”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Welcome to
Spectra Shop Family

Looking for a Specific Book?

Can’t find what you’re looking for? Just tell us the title or author, and we’ll do our best to find it for you!

📖

Spectra Shop

Opening your book world…

✨ App installed! Check your home screen.