Summary Of Japone Udjapone : Sahitya O Bodhichorcha
যাপনে উদযাপনে : সাহিত্য ও বোধিচর্চা সংকলনের অন্তর্ভুক্ত ষােলােটি প্রবন্ধের অধিকাংশই লেখা হয়েছে সাহিত্য ও বােধিচর্চার ক্ষেত্রে, স্বদেশ ও বিদেশের কয়েকজন অগ্রপথিকের ভিন্ন ভিন্ন কালপর্বের জন্ম বা মৃত্যুবার্ষিকী উদ্যাপনকে আলােকের ঝরণাধারায় প্রদীপ্ত করার প্রয়াসে। কোনােটি মৃত্যুর অব্যবহিত পরে লেখা শােকসন্দর্ভ, কোনােটি আবার সাফল্যের শীর্ষে ওঠা মানুষটির যাপনচিত্র। কোথাও আছে প্রতিতুলনার রূপরেখা, কোথাও বা মহাজীবনের বর্ণময়তার মধ্যেই নিহিত আঁধারকে ফিরে দেখা। তত্ত্ব, তথ্য, বিশ্লেষণ, বিনির্মাণ এই প্রবন্ধগুলির গবেষণার পরিসরটিকে আরাে বিস্তৃত করেছে। বােধিচিত্তচর্চায় এমন অবিরাম অনুসন্ধান চলতে থাকুক – কোনাে না কোনাে চিরভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছতেই হবে, এমন অভিপ্রায় ছিল না প্রাবন্ধিকের। সেখানেই এই প্রবন্ধ সংকলনের সার্থকতা।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.