Summary Of Jagannath Rahasya (জগন্নাথ রহস্য, দেবাশিস পাঠক) by Debasish Pathak
‘জগন্নাথ রহস্য’ কোনও রহস্য উপন্যাস নয়, অথচ এর পাতায় পাতায় রোমাঞ্চকর তথ্য। মিথ-মিথ্যের কল্পিত কাহিনি নয়, পুরাণ-ইতিহাস-অধ্যাত্মবিজ্ঞানের আলোয় সবকিছুর বিশ্লেষণ। সত্যান্বেষী সাংবাদিকের চোখ, অনুসন্ধিৎসু ভক্তের মন আর সাহিত্যপ্রেমীর কলম, এই তিনের সম্মিলন এই বইয়ের প্রতিটি বিভাগে। ১১টি অধ্যায়ে বিধৃত একাদশ বিস্ময় — মন্দি রে নেই জগন্নাথ, অনুসন্ধান পর্ব, ফিরে এলেন জগন্নাথ, যুদ্ধে গেলেন জগন্নাথ, কেন বারংবার অন্তর্ধান, কেন কারও কারও প্রবেশ নিষিদ্ধ, মহাপ্রসাদের গুপ্ত রহস্য, মন্দির নির্মাণের ইতিহাস, হারিয়ে গেলেন শ্রীচৈতন্য, উৎসবের আসল কারণ আর বুদ্ধের দাঁত থেকে কলিঙ্গ জিন। অজানা তথ্যের ইতিহাসনির্ভর উপস্থাপন আর সেই সঙ্গে ভক্তের অনুভূতি দিয়ে জগন্নাথদেবের স্বরূপ অনুধাবন। সব মিলিয়ে জগন্নাথের জাদু আর পুরীর সাগরে ঢেউয়ের নাচন অনুভববেদ্য এই বইয়ের প্রতিটি পর্বে, অনুচ্ছেদে, পৃষ্ঠায়। তথ্যের স্বচ্ছতা, তত্ত্বের সত্যতা আর স্বাদু গদ্যের অধিগম্যতা এই গ্রন্থে ইতিহাস আর বিজ্ঞানকে করে তুলেছে মিথ আর কিংবদন্তির চেয়েও আকর্ষক।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.