Summary Of Dinu Tiktikir Goendagiri
বিশিষ্ট লেখিকা দীপান্বিতা রায়ের এই বইটিতে রয়েছে তিনটি দুর্দান্ত রহস্যের চিরুনিতল্লাশি।
‘দিনু টিকটিকি’ ওরফে প্রফেসর দিগন্ত দেব এবং তাঁর বন্ধু কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের অমায়িক ইন্সপেক্টর প্রণয় বোস। দিনুর তীক্ষ্ণ বুদ্ধি ও প্রণয়ের পুলিশি ক্ষিপ্রতা যেন সোনায় সোহাগা। এই মানিকজোড় যেখানে, সেখানেই ছিন্নভিন্ন রহস্যের নিকষ অন্ধকার জাল!
কখনও দিনু জানতে পারছেন দ্বিমুখী বুদ্ধের ঐতিয্যশালী চে-প্রং গুহার ইতিহাস, কখনও বা হীরে অদৃশ্য হওয়াতে ছুটেছেন দুই বন্ধুর ভবানীপুরের ফ্ল্যাটে।
আবার কখনও দেশের নির্দোষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন, রুখে দিয়েছেন অবৈধ চক্র।
এইসব মিলিয়েই ‘দিনু টিকটিকির গোয়েন্দাগিরি’ হয়ে উঠেছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে এক আলোকিত অস্ত্র।



Reviews
There are no reviews yet.