Summary Of Digonte RSS
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতবর্ষের বুকে একটি ফ্যাসিবাদি ধর্মীয় সংগঠন, এবং পশ্চিমবাংলাতেও তারা দীর্ঘদিন ধরে জমি তৈরি করার চেষ্টা করছে। পশ্চিমবাংলাতে তারা কিয়দাংশে সফল – গত এক দেড় দশকে আরএসএস এর শাখা সংগঠনগুলির প্রবল প্রচেষ্টা, নরেন্দ্র মোদির সরকারের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠা হওয়া ও তৃণমূল কংগ্রেসের শাসনকালে মতাদর্শগত সামঞ্জস্য থাকার ফলে গত গত দশ বছরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে রাজ্যে প্রায় ৫৮০টি শাখা ছিল, যা ২০১৬ সালে বেড়ে ১,৪৯২ টিতে পৌঁছায় ২০১৮ সালে শাখার সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ১,৩৫০ এবং ২০২৫ সালের মার্চ মাসে ৫০০টি নতুন শাখা যুক্ত হয়ে ১,৮২৩-এ দাঁড়িয়েছে। আরএস এসের শাখা বৃদ্ধির সাথে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার সম্পর্ক সমানুপাতিক। ২০২৫ সালের রামনবমী কেন্দ্র করে যে পরিমানে উগ্রতা আমরা প্রত্যক্ষ করলাম তা আরএসএস-এর বিষবৃক্ষের শিকড় গভীরতর হবার প্রত্যক্ষ প্রমাণ।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.