Summary Of Deo
শ্রীশচন্দ্র ন্যায়বান, পেশায় ডাক্তার, স্বসম্বোধনে দাদু। পেশার সুবাদে ঘুরে বেড়িয়েছেন ব্রিটিশ ভারতবর্ষের বহুস্থানে। নাতি-নাতনিরা আড়ালে-আবডালে বলে তাদের দাদামশাই-এর গোঁফখানা অভিজ্ঞতার ভারে ঝুলে গেছে। যাই হোক তাঁর শৈশবও কম রোমাঞ্চকর নয়। নানাবিধ রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর তাঁর গল্পের ঝুলিটি উপুড় করেন বাড়ি ফিরে কখনও নাতি-নাতনিদের আড্ডায়, কখনও পাড়ার চণ্ডীমণ্ডপে বয়স্যদের কাছে। এই পর্বে দাদুর অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তুলে আনা হল তেইশজন ভিন্ন ভিন্ন লৌকিক দেব-দেবী আর অপদেবতার রোহমর্ষক কাহিনি। যা এর আগে শোনা যায়নি। তাই তৈরি থাকুন, আসছেন শ্রীশচন্দ্র ন্যায়বান…
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.