Summary Of Dashti Kishor Upanyas
লেখকের নিজে বাছাই করা দশটি অসামান্য উপন্যাস দুই মলাটে রাখা হল পাঠকদের দরবারে। সংকলনে এমন কয়েকটি উপন্যাস রয়েছে, যেগুলির প্রেক্ষাপট বা পটভূমি সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম। যেমন, ‘অতল সাগরের ভয়ঙ্কর’ যার পুরো কাহিনিই প্রশান্ত মহাসাগরের অতল গভীরে, রয়েছে আন্টার্কটিকার পটভূমিতে রোমহর্ষক রহস্যাভিযান ‘বরফে রক্তের দাগ’। তেমনিই রয়েছে চাঁদের দক্ষিণ-পৃষ্ঠের পটভূমিতে ‘চন্দ্রলোকের ভয়ঙ্কর, ’ এমনকী সুদূর মঙ্গলগ্রহের প্রেক্ষাপটে লেখা ‘মহাকাশের মৃত্যুদূত’। নিছক কল্পনা নয়, বিজ্ঞান-আশ্রিত এবং গবেষণাজাত এই উপন্যাসগুলি কিশোরমনে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা জাগায় বাস্তবধর্মী সত্যি সত্যি এমন সব অভিযান বা বিজ্ঞানচর্চার।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.