Summary Of Comics Itibritta
কমিকস ইতিবৃত্ত আসলে মানুষেরই ইতিবৃত্ত। বিংশ শতাব্দীতে মানব জাতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মহান মাধ্যমটি। সমাজ-সংস্কৃতি-মানবমন যেভাবে বিবর্তিত হয়েছে দশকে দশকে, কমিক্সের প্রতিটি প্যানেলে ধরা আছে তারই প্রতিবিম্বিত ইতিহাস। তাই কমিক্সের চোখে বিশ্বকে দেখা এক নতুন অভিজ্ঞতা। কীভাবে সতত বহমান বিংশ শতাব্দীর মানবসভ্যতা কমিক্সের মতো এক জনপ্রিয় মাধ্যমে ছেড়ে গেছে তার পরিচয় চিহ্নগুলি, তার নিবিড় পাঠ সত্যিই আমাদের মুগ্ধ করে। কিন্তু বিশ্ব কমিক্সের সামগ্রিক ধ্যানধারণা ও ইতিহাসের সাথে তার অবিচ্ছেদ্য যোগাযোগ নিয়ে রচিত বই প্রায় নেই বললেই চলে।
এই প্রথম বাংলা তথা ভারতীয় ভাষায় লেখা হল বিশ্ব কমিকসের কালানুক্রমিক ইতিহাস, যার বিস্তার প্রাচীন আলতামিরা গুহাচিত্র থেকে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত।
‘কমিকস ইতিবৃত্ত’ আখ্যানে ইতিহাসের বাঁকে বাঁকে ইয়োলো কিড, সুপারম্যান, বেতাল, বাঁটুল বা টিনটিনের পাশাপাশি আলোচিত হয়েছেন পুলিৎসার, হিটলার, মহত্মা গান্ধী কিংবা চ্যাপলিনের মত ঐতিহাসিক ব্যাক্তিত্বও। সুপারহিরোদের অন্তর্বাস থেকে টিনটিনের “”শুটিং””; “”বাঙ্গালী”” বেতাল থেকে জাপানি মাংগা; লাল ব্যাটম্যান থেকে “”নীল”” কমিকস বাদ যায় নি কিছুই। কমিকসের ঝলমলে প্যানেলের আড়ালে লুকিয়ে থাকা বন্ধুতা, যৌনতা বা রাজনীতির অজানা সব তথ্য ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়। আছে বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, মহামন্দার প্রসঙ্গ। এক কথায় কমিকস নামের আশ্চর্য মাধ্যমটির চোখে বিশ্ব ইতিহাসের এই পাঠ এক নতুন ধারায় ইতিহাসচর্চার সন্ধান দেবে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.