Summary Of Bhogoboti
ভোগবতী আসলে পাতালগঙ্গা। গঙ্গা স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে জাহ্নবী, পাতালে ভোগবতী। কোথাকার জল কোথায় গড়ায়। কোথায়, কোন সমুদ্রে তুফান উঠল, তার ঢেউ এসে লাগে সরসুনার ঝিলে। জলে প্রচণ্ড ঢেউ ওঠে। তাহলে তলে তলে যোগ আছে মহান সমুদ্র আর পাড়াগায়ের এঁদো পুকুরেও। ভোগবতী জলের এক অন্তর্প্রবাহের গল্প। কোথাকার জল অন্তঃসলিলা হয়ে কোন ঘাটে পৌঁছয়, কেউ বলতে পারে না। কোন বনেদি বংশের রক্তধারা অন্তঃসলিলা হয়ে কোন বিশ্বাসবংশে প্রকট হয়ে ওঠে, এ এক আশ্চর্য রূপকথা। তলে তলে জলের মেলামেশা জলে। সংসারে সংকরায়ন অবশ্যম্ভাবী।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.