Summary Of Beguni Ghorar Sawar
আদিবাসীদের জীবন কেমন?
সিনেমায় সিরিয়ালে যেমন দেখি, তেমন কি?
তাদের আনন্দ, বেদনা, প্রেম, যৌনতা কী রকম?
আবহমানকাল ধরে বয়ে নিয়ে চলা তাদের বিশ্বাসের ও জীবনযাত্রার সঙ্গে কি বর্তমানে ক্রমবদল হওয়া ভোগবাদী, পণ্যমুখর, বহুত্বনাশী সভ্যতার কোনও বিরোধ নেই?
—আছে।
একদিকে আদিবাসী সমাজের রয়েছে নিজস্ব বিশ্বাস এবং তাদের পূর্বপুরুষজাত প্রকৃতি-লালিত উজ্জ্বল উত্তরাধিকার। অন্যদিকে রয়েছে মিডিয়া, তৎসহ দিকু বা বহিরাগতদের প্রভাব, এবং ভোগ্যবস্তুর হাতছানি। এই দুই সমাজ ও সংস্কৃতির টানাপোড়েন আদিবাসী জীবনে অহরহ যে দ্বন্দু সৃষ্টি করে চলেছে, তারই প্রতিফলন এই আখ্যানগুলি।
লেখিকা একটি আদিবাসী গ্রামে বাস করেন।
এই গল্প উপন্যাসগুলির শিকড় তাই তাঁর কল্পনাপ্রসূত নয়। চরম সত্য।
এই বিপন্নতার সংকট যতটা আঞ্চলিক, ততটাই গোটা পৃথিবীর।
এই বইটিতে দুটি গল্প— নীলমণির ক্ষমতা বিস্তার এবং উত্তরপুরুষ। দুটি উপন্যাস— বেগুনি ঘোড়ার সওয়ার এবং যদি একে রূপকথা বলি। ‘বেগুনি ঘোড়ার সওয়ার’ নামেই বইটি প্রকাশিত হয়েছে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.