Summary Of Baul Katha
এই বইতে অনেক এ রকম লেখা যেমন ১) ভাসান ২) কবিতা ও শস্যের কোরাস ৩) নাচনি তিলক ৪) গান ৫) বাউল ৬) পরাণ কথা ৭) আগুন ফুলে সেজেছো সাঁই-আরো অনেক লেখা আছে যা পড়তে গেলে বইটি হাতে তুলে নিতে হবে। উৎপল ফকির একজন উদাসীন মানুষ এই লেখার শুরুতে বলেছি। কিন্তু এটাও ঠিক ও নিজেকে গুটিয়ে রাখে। ও গান লিখেছে “আল্লা মেহেরবানের মত, সুর দিয়েছে, ছবি এঁকেছে কবিতা লিখেছে, গদ্য লিখেছে, কিন্তু নিজেকে প্রকাশ করা মানুষের সামনে, সেটায় এগিয়ে আসেনি। কাউকে নিজের জন্যে বলে উঠতে পারেনি। কারণ ও মন থেকে সেটা চায়নি। ওর লেখাকে ও বড্ড সম্মান করে। ভালোবাসে। এত কিছু করতে পাওয়া মানুষটি কিন্তু কবিতা লিখতেই বেশি পছন্দ করে। ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর প্রথম প্রেম, বলেছিল কবিতা, দিব্য পাগল যাকে বলে। ও হ্যাঁ, যেটা না বললেই নয়, ওর তৃতীয় বই ‘দিব্যপাগলের একতারা’ বইটি ২০১৫ সালে প্রতিভাস থেকে বের হয়। এই বইটি আমার খ্যাপা আমার ঝোলায় দিয়েছিল। এ বইয়ে ওর যাপনের কথা আছে। খুব সুন্দর ভাবে নিজের চিন্তা, ভাবনা ও দর্শনকে এ বই এ তুলে ধরেছিল। মাধুকরী প্রব্রজ্যা, কণ্ঠিমালা, দিব্যপাগলের একতারা, মেধাবী ছাই এবং যুবতি ঘুঙুরের পদাবলির মতন লেখা মানুষের কাছে পৌঁছাক আমি চাই।– সহজ মা
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.