Summary Of Battlefield: Jibon Juddher Teen Front
তিনটি মেয়ে। তিনটি শহর। তিন ভয়ঙ্কর শত্রু। তিনটি মেয়ের কাহিনিই উঠে এসেছে বাস্তবের পটভূমিকা থেকে।
সুন্দরবনের এক বছর বারোর মেয়েকে ফুটবলার হওয়ার জন্য দারিদ্র থেকে সামাজিক প্রতিবন্ধকতা, লড়তে হয়েছিল সবার সঙ্গেই। কিন্তু সবচেয়ে বেশি লড়তে হয়েছিল এক শয়তানের বিরুদ্ধে। যে শয়তানের কবলে পড়লে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু লড়াই ছাড়েনি মেয়েটি! শেষ পর্যন্ত কি ওই অসম লড়াইয়ে জিততে পারল সে? প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে পারল জালে বল জড়াতে?
রক্তস্নাত কাবুলের বুকে জন্ম নিয়েও এক দুঃসাহসিক স্বপ্ন দেখত বছর আঠারোর আলফা। যে স্বপ্ন তার আগে কোনও আফগান মেয়ে দেখার দুঃসাহস দেখায়নি। সে স্বপ্ন দেখত, অলিম্পিক্সের মঞ্চে এক দিন নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবে।
কিন্তু তালিবানের উত্থান তার জীবনকে তছনছ করে দেয়। আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে পালিয়ে আসতে হয় আলফা এবং তার ভাইকে। পিছনে পিছনে তাড়া করে আসে রক্তলোলুপ তালিবান। তারপরে? পারল কি আলফা তার স্বপ্নপূরণ করতে?
তৃতীয় কাহিনি উঠে এসেছে হরিয়ানার ধুলো-মাটির বুক থেকে। দু’টি মেয়ে স্বপ্ন দেখত, তারাও এক দিন দেশের হয়ে কুস্তিতে পদক জিতবে। কিন্তু আখাড়ায় নেমে তাদের শুধু প্রতিপক্ষের সঙ্গেই লড়াই করতে হয়নি, লড়তে হয়েছিল আরও এক ভয়ঙ্কর শত্রুর সঙ্গে। কুস্তির সোনালি দুনিয়ার আড়ালে যে এক করাল অন্ধকার জগৎ লুকিয়ে আছে, এই কাহিনি সেই জগতের কথাই বলে। সেই অন্ধকারের গ্রাসে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল মেয়ে দু’টি। পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে কি পারবে তারা নিজেদের বাঁচাতে?
‘ব্যাটলফিল্ড’-এর তিনটি উপন্যাস আপনাদের শুধু তিনটে মেয়ের খেলোয়াড়ি জীবনের কথাই বলবে না। বলবে তাদের জীবনযুদ্ধের কথাও। মাঠের সীমানা ছাড়িয়ে ‘ব্যাটলফিল্ড’ কোথাও তাই হয়ে উঠেছে জীবনের কাহিনিও।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.