Summary Of Bangla Sahityer Itihascharcha o Onyanyo
বাংলা সাহিত্যের ইতিহাস ও প্রাচীন বাংলা সাহিত্য সম্পর্কে গোলাম মুস্তাফার দীর্ঘদিনের অধ্যয়নের স্বাক্ষর এই বইয়ে সংকলিত প্রবন্ধগুলো। বাংলা সাহিত্যের ইতিহাসচর্চার প্রায় দুই শতকের পরিক্রমার বিবরণটি তথ্যসমৃদ্ধ। প্রাথমিক প্রয়াস থেকে সাম্প্রতিককালের ইতিহাসচর্চার অনেক অজ্ঞাত ও বিস্মৃত তথ্য পাওয়া যাবে ‘বাংলাসহিত্যের ইতিহাসচর্চা’ প্রবন্ধে। বাংলা ভাষার দুই প্রাচীন কবি কাহ্নপা ও সরহপার দোহাকোষ নিয়ে মুহম্মদ শহীদুল্লাহর গবেষণা Les Chants Mystique de Kanha et Saraha-র আলোচনা প্রসঙ্গে এই সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সাংকৃত্যায়ন ও প্রবোধচন্দ্র বাগচীর গবেষণার পরিচয়ও দিয়েছেন লেখক। ‘চর্যাপদ’ সম্পর্কে তিনটি রচনায় আলোচিত হয়েছে বাংলা সাহিত্যের এই প্রাচীনতম নিদর্শনের নানা দিক। বাংলা ভাষা ও সাহিত্যের দুই গবেষক আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও আবদুল করিম সাহিত্যবিশারদের অবদানের পরিচয়জ্ঞাপক আলোচনায়ও লেখকের অনুসন্ধিৎসু মনের পরিচয় পাওয়া যায়।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.