Summary Of Anamitrar Panch Rahasya
বাংলা রহস্য-কাহিনির জগতে গোয়েন্দা অনমিত্র এক অন্য ধরনের চরিত্র। সে পেশায় শিল্পী। ছবি আঁকে, মূর্তি গড়ে। শিল্পচর্চা করে সে যা রোজগার করে, তাতে তার বেশ চলে যায়। অপরাধ জগতে তার আগ্রহ আছে। সে মনে করে নিখুঁত অপরাধও এক ধরনের শিল্প, সে শিল্পী হিসেবে তার প্যাটার্নটা বোঝার চেষ্টা করে। আর তার এই আগ্রহের জন্যই তাকে বারবার রহস্য সমাধানের ময়দানে নেমে পড়তে হয়। ক্ল্যাসিকাল গোয়েন্দাদের মতো করে নয়, ইনস্টিংক্ট কাজে লাগিয়ে রহস্যের সমাধান করে অনমিত্র সিংহ। দেবী দুর্গার এক ঐতিহাসিক গহনা চুরির চক্রান্ত, এক ধনী ব্যক্তির গোপন সিন্দুক ভেঙে আশ্চর্য চুরি, এক শিল্পীর রেখে যাওয়া নানা সঙ্কেতের সমাধান করে রোমসম্রাটের বাক্সের সন্ধান, ভূত-কুটীরের গোপন সম্পদের হদিশ এবং এক পৌরাণিক অসুরের নিষ্ঠুর সিরিয়াল কিলিংয়ে ত্রস্ত শহরে অপরাধীর সন্ধান — শিহরন জাগানো রোমাঞ্চের পাঁচটি অনমিত্র-কাহিনি— দু’টি ছোটগল্প, দু’টি বড়গল্প এবং একটি উপন্যাস অন্তর্ভুক্ত হল এই সঙ্কলনে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.