Summary Of Amar Dekha Soviet Russia (আমার দেখা সোভিয়েত রাশিয়া, মেঘনাদ সাহা Translet সজল দে) by Meghnad Saha, translated by Sajal Dey
শুধু বৈজ্ঞানিক হিসাবেই অধ্যাপক মেঘনাদ সাহাকে আমরা মনে রাখতে পারতাম। আন্তর্জাতিক পরিচিতি ছিল তাঁর, অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তদুপরি এক অদম্য স্বদেশপ্রেম আবাল্য মেঘনাদের ভেতরে জ্বলন্ত ছিল, বৈপ্লবিক দলের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর সোভিয়েত রাশিয়া ভ্রমণের বিবরণ পড়লে দেখা যায় কোনও সাধারণ বেড়ানোর গল্প এটি নয়, বরং কী গভীর মনোযোগে তিনি সোভিয়েত সমাজ ও বিজ্ঞানের অগ্রগতি লক্ষ করেছেন। চেয়েছিলেন ভারতও ওই পথ অনুসরণ করে উন্নতি করুক। সেই উদ্দেশ্যে তিনি বিজ্ঞানীর উচ্চ পাদপীঠ থেকে নেমে এসে বাস্তব কর্মযজ্ঞের সূচনা করেছিলেন। মূল বইটি My Experiences in Soviet Russia প্রকাশিত হয়েছিল ১৯৪৭ সালের সেপ্টেম্বরে, ভারত স্বাধীন হবার এক মাস পরে। এতদিনে সেটি বাংলা ভাষায় অনূদিত হয়েছে।
সজল দে-কৃত বাংলা অনুবাদে “”আমার দেখা সোভিয়েত রাশিয়া”” বইটি যুদ্ধবিধ্বস্ত সোভিয়েত দেশ পুনর্গঠনের এক অনবদ্য প্রতিবেদন, স্বাধীন ভারতের দেশগঠন প্রকল্পে যার ছায়া খুবই স্পষ্ট দেখা যায়।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.