Summary Of Amader Ghorbari
একটি বহুতল ফ্ল্যাটবাড়ি মানেই কি শুধু কতগুলো কংক্রিটের দেওয়াল? নাকি, তার চেয়েও বেশি কিছু?
‘অ্যাপার্টমেন্ট’ উপন্যাসে একটা জি প্লাস এইট বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলোর বন্ধ দরজার পিছনে লুকিয়ে থাকা চেনা কিন্তু অজানা কাহিনি ফুটে উঠেছে। কংক্রিটের এই অরণ্যে মানুষগুলো কখনও একে অপরের পরমাত্মীয়, আবার কখনও সম্পূর্ণ আগন্তুক।
প্রেম, বিশ্বাস, ভালোবাসা, আঘাত-সবমিলিয়ে এই উপন্যাস আসলে জীবনের গল্পই বলে।
‘যাক, যা গেছে তা যাক’ উপন্যাস এক পরিবারের স্বপ্ন ও বিশ্বাসভঙ্গের আখ্যান। যখন কাছের মানুষের ছদ্মবেশ খসে গিয়ে বেরিয়ে আসে প্রবঞ্চনার কদর্য রূপ, তখন রক্তমাংসের সম্পর্কগুলোও হয়ে ওঠে অচেনা। সার্থক আর অতীনের সাজানো পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে অতীনের পরকীয়ায়! বিশ্বাসঘাতকতার আঘাতে অহনা ছিঁড়ে ফেলে সমস্ত সাংসারিক টান।
অতীন কি পারবে এই ভুলের সংশোধন করতে? সার্থকের জীবন কোন দিকে মোড় নেবে?
অভীক দত্তের লেখনীর মাধুর্যে এই বইয়ের দুটি উপন্যাস আমাদের চোখ এড়িয়ে যাওয়া গল্পগুলোর এক অপূর্ব কোলাজ।
Amader Ghorbari by Abhik Dutta brings together two powerful works of contemporary Bengali fiction that delve into family relationships, urban life, and the emotional complexities of human connections. In Apartment, a modern residential complex becomes the backdrop for intertwined lives, where neighbours hide private struggles behind closed doors. Themes of love, loneliness, trust, and belonging create a compelling portrait of city life. The second novel, Jak, Ja Geche Ta Jak, explores the emotional fallout of betrayal within a family. As secrets emerge and relationships begin to fracture, the story examines infidelity, forgiveness, and the difficult journey toward healing. Rich in psychological insight and emotional depth, Amader Ghorbari is a thought-provoking Bengali novel about the meaning of home, family, and second chances.
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.