Summary Of Ain-E-Akbari
‘আইন-ই-আকবরি’ মূলত ‘আকবরনামা’ গ্রন্থের অংশ। এটিই প্রথম পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ। মুঘল বাদশাহ আকবরের নির্দেশানুযায়ী তাঁর অন্যতম সুহৃদ তথা বিশ্বস্ত আধিকারিক আবুল ফজল অগুনতি নথি এবং তথ্যের সহায়তা নিয়ে এই সুবিশাল গ্রন্থ রচনা করেন। আকবরের সমসাময়িক ইতিহাস চর্চার জন্য ‘আইন-ই-আকবরি’র বিকল্প নেই। এটি বাদশাহ আকবরের প্রশাসনের গেজেটিয়ার। কীভাবে প্রশাসন পরিচালনা করতে হয় এই গ্রন্থ যেন তার সুস্পষ্ট নির্দেশিকা। মুঘল প্রশাসন সম্পর্কিত যে কোনও প্রশ্নের উত্তর পাঠক এখানে পাবেন। বিভিন্ন রকম আকবরি মুদ্রা, সিলমোহর, সিলমোহরের শ্রেণিবিভাগ, ফরমানে সিলমোহর মারবার রীতি, সোনা ও রুপো নিষ্কাশন পদ্ধতি, প্রভৃতি ‘আইন-ই-আকবরি’র প্রথম খণ্ডে আছে। প্রথম খণ্ডের নব্বইটি অধ্যায়ে আরও আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাদশাহের ওজন উৎসব, চিতা শিকার ও চিতা পোষ মানানোর পদ্ধতি, তাদের জন্য বরাদ্দকৃত খাবার, ঘরে ও বাইরে বাদশাহের বিনোদনের একাধিক খেলা, প্রায় পঞ্চাশ রকম পায়রার নাম, চল্লিশ রকম বাদশাহি খাবারের রেসিপি, কয়েক শত দ্রব্যের বাজারদর প্রভৃতি প্রথম অংশে উল্লেখ করা হয়েছে। বাদশাহি হারেম সম্পর্কে প্রচলিত একাধিক ভ্রান্ত ধারণা পাঠক এই গ্রন্থ অনুশীলনের মাধ্যমে দূর করতে পারবেন।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.