Summary Of Abar Tinti Medical Thriller (আবার তিনটি মেডিকেল থ্রিলার, ইন্দ্রনীল সান্যাল) by Indranil Sanyal
দীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের ময়না তদন্তের ডাক্তার। তিনটি আলাদা তদন্তের স্বার্থে তার কাছে আসে কলকাতা পুলিশের অফিসার বরুণ সরকার। ‘অন্ধকারে দীপশিখা’ উপন্যাসে বেঙ্গল মেডিকেল কলেজের একের পর এক ডাক্তারি ছাত্রছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটছে। সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম বলছে এগুলি সিরিয়াল কিলিং। কলকাতার মানসিক স্বাস্থ্যকেন্দ্র ‘মনোময় ফাউন্ডেশান’-এর মনোচিকিৎসক এবং গবেষক অনির্বাণ সেন কর্মক্ষেত্রে খুন হয়েছেন মাথায় হাতুড়ির আঘাতে। খুনি ওই কেন্দ্রে উপস্থিত কয়েকজন ব্যক্তির মধ্যে একজন। এই নিয়েই রহস্য উপন্যাস ‘গভীর জলের মাছ।’ ‘দীপশিখার আলো’ উপন্যাসে বেঙ্গল মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের স্নাতকোত্তর ছাত্রী শতরূপার মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায়, গভীর রাতে। পাশাপাশি, ময়দানের আশপাশে খুন হতে থাকে ভবঘুরে, নেশাড়ু এবং যৌনকর্মীর সন্ধান করতে থাকা তিনজন মানুষ, যাদের মুখের মধ্যে ঢোকানো রয়েছে ইস্কাবনের টেক্কা, রুইতনের সাহেব এবং চিরিতনের গোলাম। সারা শহর চিন্তিত হরতনের বিবির খুন আটকানো নিয়ে। শতরূপার অস্বাভাবিক মৃত্যু রহস্যের সমাধান নিয়ে আর কেউ চিন্তিত নয়। রাজনৈতিক, প্রশাসনিক ও পারিবারিক চাপ সামলে দীপশিখা-বরুণ জুটি কীভাবে তিন রহস্যের সমাধান করে? সেই নিয়েই এই টানটান তিনটি থ্রিলার।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.