Summary Of Swadhin, Bangladesh Kemon Ache?
২০২৪এর জুলাই মাস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সময়প্রবাহ উত্তাল। শুরুর ঘটনাবলীকে যাঁরা আশাপ্রদ বলে ভেবেছিলেন, এখন তাঁদেরই অনেকে আশঙ্কাজনক বলে মনে করছেন। আন্দোলন যখন শুরু হয়, কারো নিয়ন্ত্রণ থাকে না। জনজাগরণ কারো চাকর নয়। কিন্তু প্রতিটা জনজাগরণের সময়ই নেপথ্যে কিছু শক্তি হিসেব করে চলে। যেকোনো পক্ষেরই। ১৯১৭ সালে লেনিনের হিসেব তো প্রবাদপ্রতিম হয়ে আছে। যেন বীজগণিত। ৬ তারিখ ক্ষমতা দখলের পক্ষে খুব তাড়াতাড়ি, ৮ এ খুব দেরি হয়ে যাবে। তাই ৭-ই চাই। এবং সেই দিনটা ইতিহাসে অক্ষয় হয়ে আছে। উল্টোদিকে কেরেনস্কিরও কিছু অঙ্ক ছিল, যা আমরা জানি না। বাংলাদেশের আন্দোলনকারীদের রক্তঢালা যখন চলছে, ঠিক তখনই কেউ না কেউ হিসেবও করে চলেছে। প্রাথমিক উন্মাদনা থিতিয়ে পড়ার পর ‘মেটিকুলাস প্ল্যান’এর সরকারি ভাষ্য প্রকাশ্যে এসেছে। এই উন্মাদ সময়ে সেদিকে নজর দেওয়া অসম্ভব মনে হয়। কিন্তু কেউ কেউ নজর দিয়েছিলেন, সাধ্যমত লিপিবদ্ধ করে রাখছিলেন সেই সময়ের ঘটনাবলী। এই বই সময়ের সেরকম একটি দলিল। লেখক গুরুচণ্ডা৯র পাতায় লিখে রাখছিলেন তাঁর অতি প্রিয় দেশের হাল হকিকত। দুই মলাটে ছেপে বের হওয়া এই বইয়ে সঙ্গত আশঙ্কার কারনেই লেখকের পরিচয় গোপন রাখা হল।
Browse and Read other popular books at Spectrashop
Turn your free time into a learning adventure. Play quiz now at https://etechlibrary.com/



Reviews
There are no reviews yet.