Summary Of Proshnotthore Bharater Swadhinata Shongram
সত্তর – আশির দশকে কুইজ খুবই জনপ্রিয় হয়েছিল। পাড়ায় – শিক্ষাপ্রতিষ্ঠানে – সামাজিক নানা মঞ্চেও কুইজ প্রতিযোগিতা হতে শুরু করে। কলেজস্ট্রিট পাড়ায় প্রশ্নোত্তরে নানা জাতীয় বই হইচই ফেলে দেয়। কিন্তু প্রতিযোগিতার তীব্র গতি নবীন ছাত্র-যুবকদের বিষয়ের গভীরে ঢোকার চেয়েও তথ্য মুখস্ত করার ঝোঁক তৈরি করে। প্রশ্নোত্তরে ভারতের স্বাধীনতা সংগ্রাম কিন্তু সে পথে পা বাড়ায় নি । গ্রন্থকার সৌমিত্র লাহিড়ীর লক্ষ্য ছিল ছাত্র যুবদের বিষয়ের গভীরে প্রবেশে অনুপ্রাণিত করা। কোন সময় ধরে না, ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা পর্ব, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক ঘটনা ও গ্রন্থসমূহের বিষয়ে একহাজার সুচিন্তিত প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে এই গ্রন্থে। স্বাধীনতা সংগ্রামের সব ধারার প্রতি আলোকপাত করা হয়েছে । ডব্লিউ বিসিএস সহ নানা চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক এই গ্রন্থ । স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথম প্রকাশিত হয়েছিল আজও চলছে সমান গতিতে।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.