SpectraShop! Your Gateway to a World of Books and Knowledge

Sheyal Pandit (শেয়াল পন্ডিত) by Kafi Khan

Author: Kafi Khan

Language: Bengali

Publisher: Lalmati Prakashan

Year of Publication: 2025

Binding Type: HARD COVER

MRP: 900 INR

Your Price: ₹810.00

- +

Sheyal Pandit (শেয়াল পন্ডিত) by Kafi Khan

SKU Spectrashoplalmati41 Categories , , Tag Brand:

Summary Of Sheyal Pandit

প্রফুল্লচন্দ্র লাহিড়ী এবং হরেন ঘটক উভয়ের যৌথ প্রয়াসে পশু-পাখিদের মধ্য দিয়ে সমাজের সকল মানুষের কাজকর্ম এবং তাদের চরিত্র যেভাবে দৃশ্যমান হয়, তা আয়নার কাজ করে। সমাজের বিভিন্ন খেলা-মেলা ও উৎসব-অনুষ্ঠানের পঞ্জিগুলির উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভোট পর্বের বিভিন্ন ঘটনাগুলি ভীষণ চিত্তাকর্ষক।
এই বইটিতে রয়েছে কাফী খাঁ চিত্রিত প্রায় দু-হাজার অসাধারণ মজার মজার ছবি, যেগুলি সকলের মন জয় করে।
প্রতিটি ছবির সঙ্গে আছে অতি মনোরম ছড়া, এগুলির সিংহভাগ লিখেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক হরেন ঘটক, এবং কয়েকটি কাফী খাঁ নিজেও লিখেছেন। এই সকল দুষ্প্রাপ্য ছবি ও ছড়াগুলি দৈনিক যুগান্তর পত্রিকায় ছোটদের পাতা ‘পাততাড়িতে’ ‘শেয়াল পণ্ডিত’ শিরোনামে ধারাবাহিকভাবে প্রকাশিত হত। এই সমস্ত ছড়া ও ছবিগুলির ঐতিহাসিক মূল্য অনেকখানি।
একবার কলকাতার আকাশে ধূমকেতুর আবির্ভাব হয়েছিল। ‘শেয়াল পণ্ডিত’ স্ট্রিপে দেখা গেল কুমির টেলিস্কোপে চোখ রেখে ধূমকেতু পর্যবেক্ষণ করতে ব্যস্ত, তারপরেই সে হই হই করে উঠল। আর উত্তেজিত শেয়াল সামনের একটা নিচু গাছের ডালে বসেছিল ল্যাজ ঝুলিয়ে। সে নেমে এল ধূমকেতু দেখতে, কিন্তু ধূমকেতু তখন অদৃশ্য। আসলে দূরবীনের ভেতর দিয়ে ধূমকেতুর যে অংশটা দেখা যাচ্ছিল সেটা শেয়ালের ঝুলিয়ে রাখা ল্যাজের অংশ। শেয়াল নেমে আসতেই সেটা অদৃশ্য হয়েছে। এইরকম সব মজাদার ঘটনাকে মাত্র চারটি ছবির ফ্রেমে চিত্রায়িত করতেন কাফী খাঁ। প্রথমে স্ট্রিপের সঙ্গে সংগত করতে নিজেই ছড়া লিখতেন, পরে ছড়া লেখার দায়িত্ব নেন শিশু সাহিত্যিক হরেন ঘটক, যাঁর ছড়াগুলোও ছবির মতো মজাদার ছিল। পরবর্তীকালে যুগান্তরের রবিবারের পাতায় নানা বিষয়কে কৌতুকের রসে জারিত করে বহু কমিকস্ করেছেন তিনি। ‘খুড়ো’ ও ‘শেয়াল পণ্ডিতে’র সঙ্গে পাল্লা দিয়ে সৃষ্টি করে গেছেন কমিকসের বর্ণময় জগৎ।
ছোটোদের যেমন মানসিকতার বিকাশ ঘটবে, তেমনি বড়োরাও নিজেদের কার্যকলাপের সাথে বিশেষ মিল খুঁজে পাবেন, তাই ‘শেয়াল পণ্ডিত’ বইটি সকলের কাছে বিশেষ শিক্ষণীয় এবং সংগ্রহযোগ্য।

Browse and Read other popular books at Spectrashop

To know more updates on books around the world click www.spectralhues.com

Weight0.3 kg
Dimensions8 × 1 × 10 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sheyal Pandit (শেয়াল পন্ডিত) by Kafi Khan”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Welcome to
Spectra Shop Family

Looking for a Specific Book?

Can’t find what you’re looking for? Just tell us the title or author, and we’ll do our best to find it for you!

📖

Spectra Shop

Opening your book world…

✨ App installed! Check your home screen.