Summary Of Patraboli
একজন আদর্শ সম্পাদক ও আদর্শ লেখকের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত, কেমন ভাবে অন্য লেখকের লেখা সম্পাদনা করতেন সত্যজিৎ রায়, ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশকের গোড়া পর্যন্ত প্রায় বাইশ-তেইশ বছরের দীর্ঘ সময়ের দলিল অজেয় রায়কে লেখা সত্যজিৎ রায়ের এই ৪৪টি চিঠি। এই গ্রন্থে চিঠিগুলো (সটীক) ছাড়াও আছে প্রত্যেকটি চিঠির পাণ্ডুলিপি, পরিশিষ্ট অংশে থাকছে সত্যজিৎ-সংশোধিত অজেয় রায়ের ‘মুঙ্গু’ উপন্যাসের পাণ্ডুলিপি, সত্যজিৎ-কৃত অলংকরণ। বাংলা প্রকাশনায় সত্যজিৎ রায়ের এমন আশ্চর্য গ্রন্থটির সম্পাদনা করেছেন ওঁরই সুযোগ্য পুত্র সন্দীপ রায়। ভূমিকা লিখেছেন অজেয়-জায়া মঞ্জুশ্রী রায়। পাঠক-পাঠিকাদের সংগ্রহে সত্যজিৎ রায়ের এই নতুন গ্রন্থটি নিঃসন্দেহে এক অভিনব সংযোজন।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.