Summary Of Jaler Niche Pratham Prem
একটি নয়, দু-দুটি পূর্ণাঙ্গ উপন্যাস একসঙ্গে, দুই মলাটের মধ্যে। ‘বালিকার প্রথম প্রেম’ আর ‘জলের নিচে আকাশ’। দুটিই ছদ্মনামে লেখা। কিন্তু পাঠক-সমালোচকের চোখ এড়াতে পারেননি সমরেশ মজুমদার। ভাষা, বর্ণনা, বিষয় এবং শৈলী থেকে তাঁরা ঠিক ধরে ফেলেছেন যে, এই ধরনের উপন্যাস একমাত্র সমরেশ মজুমদারই পারেন লিখতে। তাই, স্বনামেই এই গ্রন্থ। ‘বালিকার প্রথম প্রেম’-এর নায়ক অনীশ। দীর্ঘ, সুঠাম, নির্মেদ চেহারায় যাকে ছেচল্লিশেও দেখায় চল্লিশের তাজা যুবকের মতো। স্ত্রী নেই, শুধু মেয়ে নন্দিনী। ছোট্ট থেকে বড়-করে-তোলা মেয়ের জন্য অনীশ নিজের জীবনে অন্য নারীকে প্রশ্রয় দেয়নি। কিন্তু সেই নন্দিনীই যখন প্রথম প্রেমে, তখন? রম্য স্বাদের এই কাহিনীর পাশাপাশি আরেকটি যে-উপন্যাস, তার বিষয়—এক্সট্রা নামে অভিহিত ছায়াছবির জগতের অনাম্নী নায়িকাদের সত্যি জীবনের সেই কাহিনী, যা কিনা ছায়াছবির গল্পের থেকেও নাটকীয়, ঘটনাঘন ও রোমাঞ্চকর।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.