Summary Of Raktabeej (রক্তবীজ, অবীর রায়) by Abir Roy
এই নশ্বর পৃথিবীতে এমন অনেক কিছুর পদচারণ শোনা যায় যারা স্বাভাবিক জীবমৃত্যুর কালচক্রের ঊর্ধ্বে। তারা মহাকালের দুই বিস্তারের মাঝে আটকে অভিশাপ হয়ে নেমে আসে এই পবিত্র মানবভূমিতে! প্রাচীন এক অপদেবতা আজও ঘুরে বেড়ায় সভ্য সমাজের মধ্যে মানুষের রূপে আত্মগোপন করে। কোথায় তার শুরু, কীভাবেই বা তার শেষ, তা কেউ জানে না। যে ভূমি পবিত্র বসুন্ধরা প্রাণীজগতের ধারক… তার এক ফোঁটা রক্ত সেই ভূমি স্পর্শ করলে মাটির গর্ভেই শুরু হয় তার নবজন্মের প্রক্রিয়া! নতুন শরীর ধারণ করে সেই অপদেবতা। আবেগ ভালোবাসা বিশ্বাসে মোড়া এই পুণ্যজগতে পাপের অঙ্কুর হয়ে ফোটে সে। একের-পর-এক পরিবারের শিকার। প্রত্যেকবার শিকারের শেষে রক্তাক্ত আত্মাহুতি… তারপর আবার মাটির গভীরে পৈশাচিক নবজন্ম! আবার নতুন শিকারের খোঁজ- যে করুণাময় হতভাগ্য পরিবার বুকে টেনে নেবে মাটি ফুঁড়ে বেড়িয়ে আসা মূর্তিমান মৃত্যুদূতকে.
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.