Summary Of Operation K B C (অপারেশন কে বি সি, চিত্রদীপ চক্রবর্তী) by Chitradeep Chakraborty
একটা অপ্রকাশিত খবর ঘুরিয়ে দিয়েছিল এক সাংবাদিকের জীবনের মোড়।প্রবল ইচ্ছাশক্তি এবং জেদ তাঁকে গড়ে তুলেছিল এক সফল পুলিশ অফিসার হিসেবে। সেই শুরু। তারপর আর থামতে হয়নি গ্রাম্য যুবক অরিন্দমকে। ছোটখাট অপরাধী তো বটেই, কুখ্যাত জঙ্গি পাকড়াও করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি দুদে তদন্তকারীকে। সবার জীবনে ওঠাপড়া, ঘাত-প্রতিঘাত থাকে। অরিন্দমের জীবনও ব্যতিক্রম নয়। সফল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শত্রুর সংখ্যা, সহকর্মীদের হিংসা। এসবকে পিছনে ফেলেই এগিয়েছে গল্পের অভিমুখ। অরিন্দম দায়িত্ব পেয়েছে রাজ্যর অন্যতম সফল পুলিশি অপারেশনের নেতৃত্ব দেওয়ার। কোনও কোনও পাঠকের কাছে এটি জমজমাট উপন্যাস মনে হতে পারে, কারও কাছে টানটান থ্রিলার। কিন্তু সব পাঠক অন্তত একটা বিষয়ে একমত হবেন যে, আসলে এই বাস্তবধর্মী লেখা একটি লড়াইয়ের আখ্যান। কখনও তা একজন পুলিশের আবার কখনও একজন সাংবাদিকের।
Browse and Read other popular books at Spectrashop
To know more updates on books around the world click www.spectralhues.com



Reviews
There are no reviews yet.